আমাদের 5th Batch
- Sk. Salah Uddin Noor

- May 10, 2015
- 4 min read
আমাদের 5th Batch

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৩০ তম Public University.
লেখাপড়ায় গোল্লা খেলেও, করি Co-Curricular Activity.
মাঠে গিয়েও বই ঘাড়ে করে, অবিরাম মারি সিটি।
বিশ্ববিদ্যালয়ের সেরা বিভাগ থাকে on the basis of Performance,
জগন্নাথেও আছে একটা, Please, Overlook Their Performance,
খায়–দায় পরীক্ষা দেয়, Department of Finance!
তার মধ্যে কিছু Student যেনো একেবারে স্বচ্ছ কাঁচ,
Teacher রা তাদের ভূত-ভবিষ্যৎ করে ফেলেছেন আঁচ,
কারণ একটাই, আমরা হলাম, ব্যাচ নম্বর পাঁচ।
এমন এক পাঁচ মিশালী ব্যাচ, সূঁচ of খড়ের গাদা,
এইটা পারলে ওইটা পারিনা, নিশ্চয়ই সব গাধা,
কথা একটাও হয়না বাংলায়, সব বাংরেজিতে বাধা।
“ওরে কিশোর, কি বললি তুই? তুলে নেব তোর ছাল”,
চোখ ঘুরিয়ে, নাক-মুখ খিঁচিয়ে, বলবে ফয়সাল;
জানিনা ওটা Bad Habit, নাকি প্রযুক্তি করেছে এ হাল!
কোন ছেলেটা আর্মি হতে চায়, সবারই তা জানা।
ক্লাসে কথা বলে কম, শহীদুল ইসলাম রানা,
অন্য সময় কথা বললে, ঘর করে গমগম,
আসিফ ভাল লেখাপড়ায়, সামনে বললে পায় শরম।
লেখাপড়ায় নয়, আজাইরা কাজে দেয় যে তার ঘাম,
পাগলুর সাথে মিলিয়ে C.R. পাভলু রেখেছি নাম,
অন্য দিকে দেশ-বিদেশে নাম কামাচ্ছে নাহিদুল ইসলাম।
অনিল বসাক চুপচাপ মিশুক, ভালবাসে শাক;
মনির শেখে কিশোরের কাছে কিউবের দশ পাক,
মিরাজ কিন্তু দরাজ-দিল্, “আসসা, তয় থাক”।
কিন্তু মিরাজের বিয়ে হয়নি, একটাই হতাশা,
ওদিকে ক্লাসেই বিয়ে করেছে জিলানী-নাতাশা,
Illegal কাজেও ভাল কিছু হোক, এটাই সবার প্রত্যাশা।
ধরে Bet, Class-এ Late, একটু বসে যায় Toilet,
মাহবুব হোসেন শিকদার, ১বার yearly-টাক-Rate!
লম্বা-ত্যাড়া, কিন্তু ভাল, তাই কেউ করে না Hate.
তার বোন নয় ফারজানা শিকদার, ভুল করে না ফেলি,
থাকে চুপ করে, রেজাল্ট উপরে, বেশ Sensitive কলি,
EXCEL-এর সদস্য, তাই তাকে ভালর পর্যায়ে ফেলি!
বই পড়তে খুব ভালবাসে, কিন্তু Text Book বৈরাগী,
মুখস্ত বুলি গুলির মতো, নিশ্চিত BCS, এ নয় বুগী,
বুলেটও নয়, রাগীও নয়, নাম তার বুলেট বৈরাগী।
ক্লাসের ও EXCEL-এর লম্বা মেয়েকে চিনতে চান?
পুরান ঢাকার মানুষ সে, নাম রিজওয়ানা জাহান;
আত্নসম্মান রক্ষার্থে সে দিয়ে দেয় নিজের জান।
কলির নামে মিল আছে যার, সাবিহা ফারজানা পাপড়ি;
Social Site-এ পাবেন তাকে, দিন হোক বা রাত্রি,
ছোট্ট হলেও, Fashionable, স্বাভাবটা তাই Peppery.
ইংরেজি বানান তানবির হলেও বাংলায় লেখে তানভীর
লেখাপড়ায় খুব Speed হলেও, চলাফেরায় ধীর,
মাথায় তার চুলের পরিবর্তে অংক করে ভিড়!
বিবিএ জীবনে ২টা মাত্র Class Miss করেছে যে জন,
শিক্ষকে ভরা পরিবার তার আচরণ সবচেয়ে শোভন,
V.C. স্যারের Duplicate চেহারা; খালেদ মঞ্জুর বাঁধন।
সোহান একটা ‘ভেজা বেড়াল’ অন্যদের মতো নয়,
বোঝে সবটি, থাকে মেরে ঘাপটি, বুকে সর্বদা ভয়-
“আমি যা পারি পারবে সবাই? সেটা তো হবার নয়!”
লম্বায় Last, Result-এ First, চশমাওয়ালা Girl!
হিজাবে বিশ্বাসী মৌমিতা শারমিন, নয় অতোটা বাচাল,
ভাল হোক, খারাপ হোক, রাগে-লজ্জায় মুখ লাল।
কথা পরিষ্কার, একটু নাকী, খোলামেলা যার ভাবনা,
ব্যাচের সবচেয়ে সুন্দরী নাকি! আমার এখনও অচেনা!
শুধু জানি তার নাম চাঁদনী। (অলিখিত নাম সূচনা)
ছোট্ট দেহ, ছোট্ট মুখ, কিন্তু- বড় যার ভাবনা খান,
পরিস্কার মনে গুছিয়ে কথা, আস্তে করে বলে যান,
Java Programming -এ পারদর্শী, নাম প্রাঞ্জল খান।
যার ব্যাপারে বেশি জানিনা, অনুপস্থিতি বেশি তার;
তার নাম শুনে কয়েক ছেলে মুখ ভ্যাংচায় আবার,
২ জায়গায় ২ ছেলের সাথে ............ আক্তার!
সাংবাদিকতা-সংগঠন-আন্দোলনে যে খুব Active!
লম্বা, পাতলা, নাকের কাছে দাগ, নাম হচ্ছে সজিব,
কথায় শুদ্ধ, সবেতে বুদ্ধ, ভেজা বেড়ালের ন্যায় জীব!
পরীক্ষার আগে একজনকে ঘিরে জটলা কখনও দেখেছেন?
মাঝখানে কে, পরে বলছি, কিছু না পারলে পাশে বসেন।
১০ মিনিটে সব পরিষ্কার করবে Smart Boy জুয়েল হোসেন।
লেখাপড়া আর ক্যারিয়ার নিয়ে ব্যতিব্যস্ত যার Profile,
মাঝে কিছু কঠিন রোগে তাকে খুব করেছে ঘায়েল;
বাবা-মার কথা মেনে নেবে যদি বুদ্ধিমতী হয় পায়েল।
দুঃখজনক হলেও সত্য, কয়েক মাসের C.R.
দায়িত্ব পেয়ে ইতস্ততঃ আতাহার হোসেন তুষার
বোন নাকি পড়ে চারুকলায়, থাকে এখানে, সাভার।
Sigar-Boy অনেকে কয়, নাম মেহেদী হাসান,
কথায়-ভাবে যতোটা না, তার চেয়েও স্বাস্থ্যবান;
কথাবার্তা অশালীন হলেও, হৃদয়ে ভালবাসার বান।
Sigar-Boy-2 চাকরি পেয়েও ভোলেনি করতে Fun
কাজের ফাঁকে Class-এ আসে, বন্ধু তার জামান
চাপদাড়ি, Shirt-Pant-in, চশমা পরে ইরফান।
চেকন মেয়ে, চশমা পরে, Class-এ মন টানে না,
মেয়েদের মধ্যে ২য় C.R. Class-এ চুপ? তা না!
কিছু বললে উচিত জবাব দেয় সুরভী সুলতানা।
ভাল চিনিনা, যে মেয়েটা বেশি কথা বলেনা,
জানি না সে অবলা নাকি বড় বেশি সেয়ানা,
যেইটা জানি সেইটা হচ্ছে নাম তার আফসানা।
C.R. বলতে এক বাক্যে সবার জানের জান,
আকিজ গ্রুপে চাকরি পেয়ে হয়েছে অন্তর্ধান,
চলনে-বলনে কর্পোরেট, এ.কে.এম. কামরুজ্জামান।
BBA-তে চিনতে পারিনি, থাকতো Absent ও নির্জীব,
বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, Public এক আজিব,
আমার গ্রুপে না পড়লে জানতাম না সে রাজিব!
সবচেয়ে ফর্সা, উঁচু-লম্বা, ৩ নম্বর Sigar-Boy,
হঠাৎ দাড়ি রাখা করেছে শুরু, সুন্নাত তাই কয়।
একটু রাগী, ফারহান নাম, (মফের) ফারহানা নয়!
শিক্ষা জীবনের শেষাংশে, এক হাত ভেঙে দুইখান;
আরেক Sigar-Boy, দিনে ৫/৬, সুখেতে দেয় টান,
মনটা ভাল, লাজুক স্বভাব, ধর্মভীরু শরীফ খান।
[10 May 2015 - 07 June 2015; -AND- 17 March 2016 – 10 April 2016]
[র্যাগ ডে-র অনেক আশা ছিল, টাকা ফেরৎ দেয়ার পরও আমি আশা করেই ছিলাম, যদি হয়....। কিন্ত বুঝেছি, র্যাগ ডে হবে না। সাদমান সাকিবের কণ্ঠে এই কবিতাটার আবৃত্তি শুনব না। ... তাই আমার র্যাগ ডে উপলক্ষ্যে লেখা কবিতাটাও পরিপূর্ণ হলো না। .... অসমাপ্ত বলে কবিতার নামও পাল্টালাম:: == অসমাপ্ত 5th ব্যাচ ==। কিন্তু কবিতাটা গ্রুপে সবাই পড়ে অনুতপ্ত-আবেগাপ্লুত হয়ে বলল কবিতাটা শেষ করতে। আমার মনে তখনও দুঃখ, ক্ষোভ। ... প্রায় ১ বছর পরে দুঃখ ভুলে লেখা শুরু করলাম।]






Comments