top of page

Our Recent Posts

Tags

ভাল করে…

-কিশোর


ভাল করে … দেখেছো কি ভেবে?

কেনো বার্তা না পেলে ঘুম আসে না?

ভাল করে … দেখেছো কি চেয়ে?

কেনো বারে বারে দেখো আয়না?.....


দেখেছো কি কখনও বুঝে,

কিসের জন্য সময়টা ভুলে…

কেনো কোনো কাজে মন বসে..না…

ভাল করে … বুঝে দেখো না …


ভাল করে … দেখেছো কি শুনে?

কেনো হৃদয়ের ধুকপুক কমে না?

ভাল করে … দেখেছো কি শুঁকে?

কার গন্ধ গা ধুলেও যায় না?


দেখেছো কি কখনও ছুঁয়ে…

স্বপ্নগুলো, যা আপনিই বোনে..

সইতে পারবে কি সেই সুখের বণ্যা?

ভালো করে … ছুঁয়ে দেখো না …


দেখেছো কি কখনও বুঝে,

কিসের জন্য সময়টা ভুলে…

কেনো কোনো কাজে মন বসে..না…

ভাল করে … বুঝে দেখো না


[Written from 10 October 2025, 11:00 PM to 11 October 2025 12:02 AM, in my Partition]

 
 
 

Comments


  • LinkedIn
  • Facebook
  • Twitter

©2018 BY SK. SALAH UDDIN NOOR

bottom of page