এ যুগের যুগল তাল
- Sk. Salah Uddin Noor

- Apr 22, 2014
- 1 min read
এ যুগের যুগল তাল

টুকটাক টেলিফোনে টক টক Talk,
যুগের পরিবর্তনে শোনাই Teen Joke;
ঝমঝম বৃষ্টিতে ঝিমানোর ঝোঁক,
শন শন বাতাসে বয়ে আনে শোক।
চুপচাপ চেয়ে থেকে চোখের পলক,
লকলকে জিভে লাগাও বড় এক Lock;
শুয়ে শুয়ে মাঝরাতে শোনাও শোলক্,
প্রিয়জনে অপ্রয়োজনে অনুভবে পুলক।
নিজ নিকেতনে নিঃসঙ্গের নেশা,
পথের পাঁচালীর মতো বৃথা অন্বেষা;
হালকা হাওয়ার ছোঁয়ায় কল্পনা পোষা,
মনের মণিকোঠায় মনের মানুষ বসা।
ব্যথায় বলা বলি হওয়ার কথা,
ভুল ভাবনায় বিভোর থাকে মাথা;
কথোপকথন থাকে না থোকা থোকা তথা,
অস্ফুট অভিমানে অপূর্ণতাই অন্যথা!
[22 April 2014; 10:50 AM; Room#501, Department of Finance, JnU]






Comments