top of page

Our Recent Posts

Tags

ক্লান্ত, না অশান্ত (?)

ক্লান্ত, না অশান্ত (?)

 [16 June 2013; 2:00 PM-3:30 PM; Tanjil & Shuvojatra Bus]

University Class
University Class

গতকাল থেকে ক্লান্ত, তবু Varsity-তে আমি-

Lab Room –এ A.C. থাকলেও বসে বসে ঘামি।

২-৩ টা Assignment ও Report করছি আমি;

মাঝেমধ্যে নিজেকে ভাবি জেলখানার আসামি।

Lappy-র Charge শেষ না হলে নেইকো থামাথামি।

 

Laptop! কার আবার? আছে না মোদের নিক্বণ?

ভেবো না আবার Laptop টা সাদাকালো নিপ্পন!

Laptop টা ছোটখাটো, কলির মতোই চিক্কণ!

(কিশোর কিন্তু মাঝেমধ্যে ভয়াবহ Joke কন্!)

 

Class টা তো হলোই না, TAX নামের Subject.

আয়েশা Madam মাঝে মাঝেই Class করেন Reject;

তারপর আবার মাশ্ Sir-এর নতুন Teacher Inject!

চিন্তান্বিত। একটা তো তারই দেয়া Project.

 

Class হলোনা, তবু আমরা Seminar-এ বসে-

Operations Research-এর অঙ্ক করছি কষে।

তারই মাঝে MacGyver ছুরি নিলাম ঘষে-

রাসেল ভাইয়ের আম খাবো, পাক্কা-টসটসে!

 

আম খেলাম ছুরি দিয়ে যেনো সন্ত্রাসী সেনা!

এরই মাঝে নতুন আগমন; ও’বাবা রিজওয়ানা!

যাই হোক, আমি আবার সবাইকে বললাম, “যেওনা।

একটু পরেই শুরু হবে ‘Computer Learning Seminar’.”

 

সবাই গিয়ে বসলাম আমরা Room ৫১৮।

মানুষ অনেক, কেউ বেঞ্চে, যায়গা হয়নি কারো কারো।

পরিচয় পর্ব শেষ হলো, সময় ১টা ১২;

পরিচয় যেনো নতুন করে আগ্রহটা বাড়ালো!

 


Seminar হলো শুরু, সবাই এক্কেবারে চুপ; 

আমায় ২/১ টা মশা কামড়াল তবুও নিশ্চুপ;

সামনে আমার On করা নিক্বণের সেই Laptop.

Sir তখনও শুরু করেননি; করছিলেন Old গপ্।

 

অস্থির Student, নির্বিক Sir, এই নাকি Seminar!

সেই Same জিনিস কেনো আমাদের শেখাচ্ছে আবার?

বিশ্ব অধৈর্য, (আমরাও তো!) অতো ধৈর্য কার?

বিশ্ব-রিজ-পায়েল-আমি, হলাম সবাই বা’র্।

একটু পরে তানবির-ও! বাড়ি যাবো যার যার।

 

আমি ও তানবির উঠলাম গিয়ে ‘তানজিল’ নামক Bus-এ।

কী-না হতো, এখনও যদি থাকতাম আমরা Class-এ!

এখন আশা ঠাণ্ডা শরবত, সুন্দর এক Glass-এ!

কী হবে এই সেমিনারে? আমরা এমনিতেই +A!!

 

[16 June 2013; 2:00 PM-3:30 PM; Tanjil & Shuvojatra Bus]


[তানজিল বাসে ওঠার পরে আমি ও তানবির অনেক কিছু নিয়েই আলোচনা করছিলাম। হঠাৎ আমার নিজের পারদর্শিতা নিয়ে কথা উঠলো। তানবির বলেছিল, “কবিতা একটা লিখে ফেলা কি এতই সোজা? বললে আর হয়ে গেল?” আমি যদিও নিজের গুণগান কখনওই গাই না। তবে আমি তানবিরের Challenge গ্রহণ করে নিলাম। বললাম এই মুহূর্তেই আমি আজকের ঘটনা নিয়ে কবিতা লিখব। (তখনই আমি ভাবা শুরু করলাম এবং) আমি বাসায় পৌঁছার আগেই ২ পৃষ্ঠার এই কবিতা সরাসরি Facebook-এ EXCEL.JnU Group-এ Status হিসেবে Update করে দিলাম।]

Comments


  • LinkedIn
  • Facebook
  • Twitter

©2018 BY SK. SALAH UDDIN NOOR

bottom of page