top of page

Our Recent Posts

Tags

ছোট্ট একটা স্বপ্ন বুকে (গান-১১)

  • Oct 28, 2013
  • 1 min read

ছোট্ট একটা স্বপ্ন বুকে (গান-১১)

ছোট্ট একটা     স্বপ্ন বুকে;      ছোট্ট একটা     কথা মুখে; 

কেনো আমায় তুমি বলো না? ভালবেসে কেনো তুমি কাছে আসো না?

ছোট্ট একটা     স্বপ্ন বুকে;      ছোট্ট একটা     কথা মুখে;

কেনো আমায় তুমি বলো না? ভালবেসে কেনো তুমি কাছে আসো না?

আমি হতে চাই সেই শিশির কণা,

যা ঘাসের ডগায় পড়েও শুকাবে না।

মিশে যেতে চাই তোমার মনের কোণায়,

যেমন নদী আর সাগরে মেশে মোহনায়।

কেনো আমরা হইনা মোহনা? ভালবেসে কেনো তুমি কাছে আসো না?

ছোট্ট একটা     স্বপ্ন বুকে;      ছোট্ট একটা     কথা মুখে;

কেনো আমায় তুমি বলো না? ভালবেসে কেনো তুমি কাছে আসো না?

আমি পড়তে চাই তোমার চোখের রূপকথা,

যা আমার মনে ভালবাসার রূপরেখা।

মিশে থাকতে চাই তোমার প্রতি ভাবনায়,

যেমন তাঁতে তাঁতী তাঁতের শাড়িটা বোনায়।

কেনো থাকবে শুধুই কল্পনা? ভালবেসে তুমি একটু কাছে আসো না?

ছোট্ট একটা     স্বপ্ন বুকে;      ছোট্ট একটা     কথা মুখে;

কেনো আমায় তুমি বলো না? ভালবেসে কেনো তুমি কাছে আসো না?

কেনো আমরা হইনা মোহনা? ভালবেসে কেনো তুমি কাছে আসো না?

কেনো থাকবে শুধুই কল্পনা? ভালবেসে তুমি একটু কাছে আসো না?

ভালবেসে তুমি একটু কাছে আসো না?

[28 October 2013; 9:37 PM] & [17 December 2013; 9:38 AM – 10:28 AM]

[আমি কম্পিউটারে কি যেনো কাজ করছিলাম। হঠাৎ আমি খেয়াল করলাম, গুনগুন করে দুইটা লাইন গাইছিলাম মনে মনে। “ছোট্ট একটা স্বপ্ন বুকে, খুব ছোট্ট একটা কথা। কেনো আমায় তুমি বলো না”। ব্যাস্! লিখা শুরু করলাম। কিন্তু ৫ লাইনের বেশি লিখতে পারলাম না। একসময় ভুলেই গেলাম গানটার কথা। তারপর ঠিক দুই মাস পর আমার মোবাইলের রেকর্ডিংগুলো একসাথে চালাতেই হঠাৎ গানটা শুনলাম এবং বাকি অংশ কেমন করে যেনো মাথায় এসে পড়লো, নিজেও জানি না!]

Comments

bottom of page