top of page

Our Recent Posts

Tags

ভালবাসা কারে কয়

ভালবাসা কারে কয়

 [21 March 2013; 11:00 PM]

Love
Love

ভালবাসা নয়তো শুধু ভালোলাগা;

নয় ফালতু প্রেমালাপের কোনও জায়গা।

 

দু’টি মনের যদি কভু ভালবাসা হয়,

নিম্নোক্ত উপসর্গ সমূহ দেখা দেয়:-

 

ভাবনায় নেই কোনও মতানৈক্য;”

জ্জা ভুলবে কখন করবেনা লক্ষ্য!”

বাতাসে মিশে থাকবে অনন্ত শান্তি-তৃপ্তি;”

সাধীন থাকবে অধিকার ও শ্রদ্ধার ব্যাপ্তি।”

 

প্রতি লাইনের প্রথম অক্ষর নিন;

ভালবাসা’ এই পূর্ণ আকার দিন।

 

বুঝে নিন প্রদত্ত ভালবাসার সংজ্ঞা;

মনে রাখবেন যতক্ষণ ধড়ে আছে সংজ্ঞা!

 

ভালবাসতে নেই তো কোনও ভয়;

জানেন যদি ভালবাসা কারে কয়।।

 

 [21 March 2013; 11:00 PM]


Comments


  • LinkedIn
  • Facebook
  • Twitter

©2018 BY SK. SALAH UDDIN NOOR

bottom of page