top of page

Our Recent Posts

Tags

অলক্ষ্য ঝড়

  • Jul 18, 2016
  • 1 min read


অলক্ষ্য ঝড়


Killer
Killer

সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন,তখন এসেছিলো এক ঝড়।

নৈঃশব্দের স্বপ্নদ্বার শতচ্ছিন্ন,যেনো নৃশংস গুপ্তচর!

কেউ তা দেখেনি ঘুমের জন্য,কেউ তো নয় নিশাচর।

ঝড় শুধু কেড়ে নিতেই হন্য,পাখির নীড় ও কুঁড়েঘর।

ঝড় কি কখনও কষ্ট ভিন্যদিয়েছে কভু ভাত-কাপড়?

কিছু মানুষ খুবই জঘন্য,মানুষের জন্য লজ্জাষ্কর।

রক্তকে তারা করেছে পণ্য,বিনিময়ে চায় সুখের কবর!

 

[রাত ১২:১৭-১২:২৪, ১৮ জুলাই ২০১৬]

[রাত ১২ টার সময় হঠাৎ ঝড় আসলো .. মনে পড়ে গেলো ২ জুলাই রাতে ২০১৬ (এই মাসে) গুলশান ২ নম্বরের হলি আর্টিজানে হঠাৎ জঙ্গী হামলার কথা]

Comments


bottom of page