top of page

Our Recent Posts

Tags

আমার বন্ধুরা আসবে, আসছে, এসেছে

  • Sep 22, 2013
  • 2 min read

আমার বন্ধুরা আসবে, আসছে, এসেছে



তারা কি আসবে? আসবে, আমার বন্ধুরা?

পরীক্ষা চলছে, পরীক্ষা দেই আমরা।

এবারের জন্মদিন যাবে কি পালন করা?

ওরা কি আসবে? আসবে, আমার বন্ধুরা?

 

আর বাকি দু’দিন, আমায় ধরল জ্বরা!

পরীক্ষায় অবশ্যই লাগবে Attend করা।

যদিও খাতা থাকবে শুধু ভুলে ভরা,

পরীক্ষা শেষেই আসবে, আমার বন্ধুরা।

 

কালই শেষ পরীক্ষা, ভাঙার পরে তন্দ্রা-

System Restore করতে গিয়ে পুরোই ধরা!

দেখি, Automatic Hard Disc Format করা!

এভাবেই তো মড়ার উপর ঘা দেয় খাড়া!

 

আজ সেই সুদিন; আসছে, আমার বন্ধুরা।

প্রথমেই অ্যাশ্, এসেই শুরু বই-পুস্তক পড়া;

তারপর যেন একে একে বন্ধুদের পসরা-

দেখতে দেখতে পাল্টে গেল আমার চেহারা!

 

নিক এলো, কলি এলো, রিজ অধরা;

তানবির এলো সাথে নিয়ে কলির কলঙ্করা।

আরও মজা হত, যদি আসত মাসুমরা;

এখনও বোধহয় আসছে, আমার বাকি বন্ধুরা।

 

ধনী হবার মজার খেলা খেলতে থাকি আমরা।

অনেকক্ষণের অনুরোধে রিয়ালের টনক নড়া;

ইয়াকুবকে নাকি আবার ধরেছে জবর জ্বরা!

আহারে! কতই না কষ্টে থাকে আমার বন্ধুরা।

 

 

 

 

আম্মু ডাকছে বিরিয়ানি খেতে, হয়েছে রান্না করা।

রিয়াল এলো, কিন্তু এখনও রাস্তায় আরেক মড়া!

মড়া না হলে কবরস্থানে যায় কোন পাগলপারা?

যাক! তাও শেষমেশ আসল আমার কিছু বন্ধুরা।

 

খাওয়াদাওয়ার পরে বললাম, “গান কিংবা ছড়া-

প্রত্যেককেই কিছুনা কিছু নিশ্চয়ই লাগবে করা”।

কিন্তু ওদের আগ্রহ নেই, বুব্বির কী আর করা-

শত হলেও ওরা মেহমান; আমারই তো বন্ধুরা।

 

সর্বশেষে রাফির গান, A.C.-র হাওয়ায় মোরা;

Video করার System সহ on নিক্বণের Camera,

অনেক দেরি করিয়ে দিল- Jam রাস্তাজোরা।

এসেই আবার, চলে গেল, আমার বন্ধুরা. . .

এসেই, কেন চলে গেল, আমার বন্ধুরা?

 

[22 September 2013; 6:00pm-6:35pm]

 

[২১ তারিখ আমাদের {আমি, পায়েল, রিয়াল, আমরা প্রতি বছর একসাথে জন্মদিন পালন করি ২০ সেপ্টেম্বর} জন্মদিন পালন করেছিলাম আমার বাসায় (সাভার) । সেই স্মৃতি ধরে রাখতেই এই কবিতা। কোনো লাইন যদি কাউকে এতটুকুও কষ্ট দিয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিও]

Comments


bottom of page