একটি তীক্ষ্ণ আঘাতের Watt পরিমাপ
- Sk. Salah Uddin Noor

- Aug 22, 2013
- 1 min read
Updated: Sep 15, 2025
একটি তীক্ষ্ণ আঘাতের Watt পরিমাপ

নিচের কবিতা পড়ুন ভালবাসাটাকে বুঝুন- যদি কারও পাবার হয় Fad:
যদি কোনও Box-এ খাড়া করে রাখা থাকে- কিছু ধারালো Blade;
এবং যদি তার মাঝে একটা ‘সোনামুখী’ সূঁচ করা হয়ে থাকে Add-
তার পরে ভেবে দেখি- সূঁচটার প্রতি যদি- থাকে কেউ বিশেষ আসক্ত;
সূঁচটাকে শুধু ছুঁতে, অথবা কাছে পেতে, হাতটা যতটা রক্তাক্ত-
E যদি তার ত্রিঘাত, ‘LOVE’ E-এর শত-ঘাত, বুঝুন তা কতটা বিষাক্ত!
[22 August 2013; 9:45 AM; Room#501, JnU]
যদি কারো ঘরের একমাত্র দরজার- চৌকাঠ থাকে কণ্টকাকীর্ণ,
প্রতিবার যাতায়াতে, অথবা শুধু বেরোতে, পথ যখন খুবই সংকীর্ণ,
আলোচনা ক্ষণে ক্ষণে, বিশ্বাস থাকলেও ক্যানে- প্রতি ক্ষণের কারণ দর্শানো।
[22 August 2013; 10:50 AM; JnU]
চাওয়ার হিসাব শুধুই, কারও মনে কখনও কি হিসাব থাকেনা কোনও প্রাপ্তির?
ক’টা কাঁটা প্রতি গিঁটে; যতই সূক্ষ্ম হোক- প্রকাশ্য অথবা হোক সুপ্তির;
হয়তোবা কোনও গিঁটে- কাঁটা কভু না থাকে- হিসাব নেই সেই ব্যাপ্তির।
হিসাব যারা করেনা; বেহিসাবে তো মরে না; বরং তারাই হয় Happy;
তাদের জীবনে কতো- দুঃখ ব্যথা আসে শত- তবু একসাথে জীবনব্যাপী।
তারাই তো বোঝে ‘LOVE’ আশা ছাড়া নেই লাভ, পাল্টাতে থাকে শুধু Nappy!
[22 August 2013; 10:50 AM; Gulistan-Dhamrai Bus]
বিশেষ দ্রষ্টব্য: [24-08-13 পূর্বাহ্ণ 11.06.37]
1. Fad শব্দের বাংলা প্রতিশব্দ আকাঙ্ক্ষা
2. ত্রিঘাত বলতে Cube (-)3 বোঝানো হয়েছে
3. E একটা চলক ধরা হয়েছে
4. LOVE কে Function হিসেবে দেখানো হয়েছে
5. Nappy বলতে শুধু ন্যাপি না ভেবে যদি খারাপ চিন্তাভাবনা হিসেবে দেখেন তাহলে কেমন হয় দেখুন তো?
[কেনো এই কবিতাটা লিখলাম তা নিশ্চয়ই বলে দিতে হবেনা। শুধু এটুকুই বলি, কষ্টটা ১ সপ্তাহ স্থায়ী ছিল। প্রিয়জন আমাকে না জানিয়ে কিছু কাজ করেছিলো]






Comments