top of page

Our Recent Posts

Tags

জীবন মানে

  • Apr 24, 2014
  • 1 min read

জীবন মানে

Life = Live
Life = Live

জীবন মানে বাস্তবতা,

জীবন মানে চলা।

জীবন মানে স্বক্ষমতা,

সত্য কথা বলা।



জীবন মানে আরেকটা দিন

বেঁচে থাকতে চাওয়া,

জীবন মানে প্রতি নিঃশ্বাসে

সজীব একটু হাওয়া।



জীবন যেনো বালুকাবেলায়

আঙ্গুলের এক লেখা,

ছোট-বড় যে কোনো ঢেউয়ে

যায়না তা আর দেখা।



জীবন কখনও ভুল করে না,

ভুল করে তার মন,

তেমনই জীবন কভু জানে না,

মৃত্যু দেখতে কেমন।



জীবন-মৃত্যু পরস্পরে

দেখা করতে চায় না।

ব্যতিক্রম হতে পারে-

আজরাইল ধরলে বায়না!



জীবন মানে ঘুমাতে গিয়ে

ঘুম ভাঙ্গার আশা,

জীবন মানে চলতে গিয়ে

সঙ্গীর ভালবাসা।



জীবন মানে কারো কাছে

ঋণী না থাকা।

জীবন মানে নিজের চোখে

অন্যের স্বপ্ন আঁকা।



জীবন মানে খেলার সময়;

জীবনে থাকে জয় পরাজয়;

সুখ-দুঃখ থাকে সর্বময়;

জীবনে সব মেনে নিতে হয়।



[24 April 2014; 9:00 AM - 9:13 AM; Seminar/Lab Room, Department of Finance, JnU]

 

[বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পৌঁছে গেলাম ভোর বেলাতেই, যখন আর কেউ নেই। কিছুক্ষণের ভেতরেই আমার বিশেষ সহপাঠি ‘মো: মাশরুর মাহমুদ মল্লিক শুভ’ হাজির। আমি ওর মুখ দেখেই বুঝলাম ওর মন খারাপ। কারণ জিজ্ঞাসা করার পর ও একটু ইতস্ততঃ করে বলল ওর চাচা মারা গিয়েছেন গতকাল রাতে। আগের দিন ফেসবুকে তাঁর ছবি শেয়ার করা হয়েছিল, কত আনন্দময় মুহূর্ত ছিল, আজ তিনি মৃত। আমারও খারাপ লাগল। কিন্তু শুভ’র কাছে আরও এমন কিছু শুনলাম, যে সেগুলো সব নিয়ে একটা কবিতা লিখতে ইচ্ছা হল]


Comments


bottom of page