top of page

Our Recent Posts

Tags

সহ্য, নাকি আতিশয্য?

  • Mar 8, 2012
  • 1 min read

সহ্য, নাকি আতিশয্য?

 

Pollution
Pollution

উফ্! শব্দটা কিসের?

বাঁশের বাঁশির, না শিষের?

উফ্! গন্ধটা কিসের?

পঁচা পেট্রোলের, না গাড়ির ধোঁয়ার শিশার?

 

ঈশ! কিসের এতো গোলমাল?

ছেলেখেলা, না রাজনীতির ধূম্রজাল?

আহ্! সবাই কেনো বাচাল?

নাকি শুদ্ধ আলোচনার এতোই আকাল?

 

ধুর্! এভাবে কি চলে জীবন?

জীবন! নাকি অন্ধকারের ভুবন?

 

 

[7 March 2012; 01:40 PM]

 

[সাদমান সাকিবের অনুরোধে ৫ মিনিটে লেখা কবিতা!]

Comments


bottom of page