top of page

Our Recent Posts

Tags

কাজ বিনা মৃত্যু বৃথা

  • Apr 24, 2014
  • 1 min read

কাজ বিনা মৃত্যু বৃথা

 

Your work defines you
Your work defines you

কে জানত এটাই হবে তার সর্বশেষ ছবি? 

প্রশ্নটা করলে নীরব থাকবে FB-র সব কবি।

এক ঝলকের আনন্দ কেন পরমুহূর্তেই শোক,

কেউ কখনও চায় না এমনটা নিজ ভাগ্যে হোক।

 

ভাগ্য! সেটা তো আরেক অসীমের সমীকরণ,

কখনও দুর্ভাগ্য তার প্রতিঘাত, হয় না বিশ্লেষণ।

কেমন লাগবে? যদি লাশটা-থাকে বয়সে ছোট?

আর যদি তা ভাইয়ের হয়, নড়বে না একটি ঠোঁটও।

 

হতে তো পারতো তোমার ভাগ্যেও এমনটা?

শেখো অন্য থেকে, বুঝে নাও নিজ মনটা।

কখনও সখনও যদি কোনও আত্নীয় হয় নিথর,

কত কষ্ট নিজের হবে, মনটা করতে পাথর?

 

এমন একদিন খুব দূরে নয়, অতি সন্নিকটে;

যখন নিজ নিথর দেহের গোস্ত শকুনের ঠোঁটে!

তা-ই হবে, যদি তোমার না থাকে আপন কেউ,

শকুন তাড়াতে সর্বোচ্চ শুনবে কুকুরের ঘেউ ঘেউ।

 

এখনই সময় মানুষের জন্য করো সবটুকু কাজ,

কালের জন্য অপেক্ষা কেন? করে ফেলো তা আজ।

 

[24 April 2014; 9:00 AM - 9:13 AM; Seminar/Lab Room, Department of Finance, JnU]

 

[বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পৌঁছে গেলাম ভোর বেলাতেই, যখন আর কেউ নেই। কিছুক্ষণের ভেতরেই আমার বিশেষ সহপাঠি ‘মো: মাশরুর মাহমুদ মল্লিক শুভ’ হাজির। আমি ওর মুখ দেখেই বুঝলাম ওর মন খারাপ। কারণ জিজ্ঞাসা করার পর ও একটু ইতস্ততঃ করে বলল ওর চাচা মারা গিয়েছেন গতকাল রাতে। আগের দিন ফেসবুকে তাঁর ছবি শেয়ার করা হয়েছিল, কত আনন্দময় মুহূর্ত ছিল, আজ তিনি মৃত। আমারও খারাপ লাগল। কিন্তু শুভ’র কাছে আরও এমন কিছু শুনলাম, যে সেগুলো সব নিয়ে একটা কবিতা লিখতে ইচ্ছা হল]

Comments


bottom of page